Friday, April 28, 2017

নোয়াখালীদের হাতে মহাত্না গান্ধীর ছাগল চুরির সত্য ঘটনা

ফ্যান ক্লাব অফ মিয়ারহাটসহ অন্যান্য ফেইজবুক  পেইজে ও ইউটিউব এ নোয়াখালী মানুষের মহাত্না গান্ধীর ছাগী চুরির ট্রল দেখে কিছুটা কৌতুহল হয়ে বিষয়টা নিয়ে সত্য না বানোয়াট তা জানার আগ্রহ হয়ে গেলো । ঘন্টাখানি ঘাটাঘাটি করে যা জানতে পেলাম তাতে পুরা এই মাসের বিনোদন হয়ে গেছে ।
মহাত্না গান্ধী তার যে কোন সফরে তার সাথে একটি ছাগী রাখতেন । এমনকি তার লন্ডন সফরকালে ও সাথে নিয়ে গেছেন । ছাগীটার নাম ছিল "নির্মলা" আর ছাগী রাখার উদ্দেশ্য একটাই ছাগলের দুধ তার খুব পছন্দ ।

সময়টা ১৯৪৬ সাল তখন পুরো নোয়াখালী জুড়ে শুরু হয় ভয়ঙ্কর হিন্দু-মুসলমান দাঙ্গা।দাঙ্গার খবরটি মহাত্মা গান্ধীর কানে পৌছালে দাঙ্গা নিরসনে তিনি তৎক্ষনাত নোয়াখালী আসার সিদ্ধান্ত নেন এবং ৭ই নভেম্বর, ১৯৪৬ এ গান্ধী নোয়াখালীর চৌমুহনী রেল ষ্টেশনে এসে পৌছেন ।
তো নোয়াখালী থাকাকালীন সময়ে সেই ছাগীকে ক্যাম্পের কোনায় বেধে রেখে গান্ধী ঘুমাচ্ছিলেন। ঘুম থেকে উঠে দেখেন দুষ্টু এলাকাবাসী সেই ছাগীকে রেধে খেয়ে ফেলেছে। প্রিয় ছাগলটাকে হারিয়ে মহাত্না গান্ধীজী তখন কষ্টে ফেটে পড়েছিলেন ।সেই থেকে বিভিন্ন লোকে রসিকতা করে নোয়াখালীবাসীকেগান্ধীর ছাগল চোর বলে আখ্যায়িত করেন।
তখনকার জমিদার নোয়াখালীর প্রথম ব্যারিষ্টার হেমন্ত কুমার ঘোষ জয়াগে গান্ধীজির আগমন এবং তার বাড়ীতে অবস্থানের স্মৃতিকে ধরে রাখতে তার স্থাবর-অস্থাবর সম্পত্তি মহাত্মাকে দান করেন এবং তার পিতামাতার নামানুসারে ‘’অম্বিকা কালীগঙ্গা চেরিটেবল ট্রাষ্ট’’ গঠন করেন।
স্বাধীন বাংলাদেশ সরকার ১৯৭৫ সালে ‘’অম্বিকা কালীগঙ্গা চেরিটেবল ট্রাষ্ট’’ ভেঙ্গে ‘’গান্ধী আশ্রমট্রাষ্ট’’ সৃষ্টি করে।
উক্ত ট্রাষ্টটি বর্তমানে নোয়াখালী, লক্ষীপুর এবং ফেনী জেলার প্রায় ৩৩২ টি গ্রামে কৃষি, মৎস, শিক্ষা, মানবিক উন্নয়ন, হস্ত ও কুটির শিল্পসহ আরো নানান কর্মসুচী নিয়ে চলছে।
তবে ভ্রমণকারীদের জন্য সবচেয়ে অকর্ষনীয় বস্তু হচ্ছে এখানকার ‘’গান্ধী স্মৃতি জাদুঘর’’, যেখানে আপনি দেখতে পাবেন আলোকচিত্রে গান্ধীর কর্মময় জীবন, নোয়াখালীতে গান্ধী এবং ভারত সরকার থেকে দেয়া গান্ধীর একটি আকর্ষনীয় ব্রোঞ্জের মূর্তি। আর আশ্রম একালার গান্ধীর বানীসম্বলিত কিছু সাইনবোর্ড।
তবে সবচেয়ে মজার বিষয় হলো আলোচিত ছাগীর("নির্মলার) কোন ছবি নেই ওই জাদুঘরে। হয়তোবা নোয়াখালীবাসীর দুর্নাম হবে ভেবে জাদুঘর কর্তৃপক্ষ সেই ছাগীর ব্যাপারটা বেমালুম চেপে রেখেছেন ।
ভাই ইতিহাস কখনো চাপা দিয়ে রাখা যায় না । আপনারা যতোই চাপা দিয়ে রাখেন অন্য দেশের বিশেষ করে ইন্ডিয়ান ব্লগাররা বসে নেই তারা রীতিমতন ছাগলের ছবিসহ ছাগলের জীবন বৃত্তান্ত তুলে ধরেছেন ।
জাতির উদ্দেশ্য "নির্মলার " ছবি দেওয়া হলো ।

Sunday, April 16, 2017

কাজী তরিকুল ইসলাম স্বপন ভাইকে নিয়ে নানা স্মৃতিচারন


ছবিটি আরো প্রায় ১৪ বছর আগের শিকারমঙ্গল ইউনিয়নের ছাত্রলীগের অনুষ্ঠান থেকে তোলা ছবিটি তুলেছেন প্রভাষক আল-মামুন ,তার পুরনো স্মৃতির অ্যালবাম থেকে নেয়া মিয়ার হাট বহুমুখী উচ্চ বিদ্যালয়য়ের প্রাক্তন শিক্ষার্থী, সকলের পরিচিত, মিয়ার হাটের কৃতি সন্তান, শিকার মঙ্গল ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি মরহুম কাজী তরিকুল ইসলাম স্বপন ভায়ের ছবি  ৬ই মার্চ ২০১৬ ইং গভীর রাতে মিয়ারহাটে ডাকাতিকালে ডাকতদের অপকর্মে বাধা দেওয়ায় কারণে ডাকাতের গুলিতে ছুরিকাঘাতে মারাত্মকভাবে সোহেল মৃধাসহ উনি আহত হন এরপর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মার্চ ২০১৬ ইং দুপুরের দিকে আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যানকাজী তরিকুল ইসলাম স্বপন ভাই ছিলেন একজন সাহসী, তারুণ্যের প্রতীক, পরোপকারী মানুষমৃত্যুর আগে যিনি রেখে গেছেন মাসুম দুটি বাচ্চা (মেয়ে) , স্ত্রীর, পরিবার ,বহু আত্নীয় স্বজন আমাদের মিয়ারহাটকে
  মার্চ তার  মৃত্যুবাষিকী
যে যেখানে আছেন তার জন্য মহান আল্লাহতালার কাছে দোয়া করবেন আল্লাহ তাকে জান্নাতবাসী করুক ভাল থাকুক তার পরকাল

কাজী তরিকুল ইসলাম স্বপন ভাইকে নিয়ে সপ্তাহজুড়ে থাকছে নানা স্মৃতিচারন চোখ রাখুন মিয়ার হাটের পেইজের সাথে থাকুন শেয়ার করে টাইম্-লাইনে রেখে দিন

Sunday, January 29, 2017

Ambulance এর সামনের নামটা উল্টা লেখা হয় কেন ?

*স্টিকার উলটা লাগিয়েছে তাই ?
-না
*আজরাইল যাতে পড়তে না পারে...!!
-না
*দেখে যেন মানুষের ভীতি আসে ।তাড়াতাড়ি সাইড দিবে ।
-ব্যাপারটা তা ও না






ঘটনাটি হল  সামনের গাড়ীর ড্রাইভার যেন তার ব্যাকগ্লাস দিয়ে সঠিক বানান দেখতে পারে আর সাথে সাথে এ্যাম্বুলেন্সকে সাইড দিয়ে দেয় সামনে যাওয়ার জন্য। সব দেশেই এ্যাম্বুলেন্স এর নাম উল্টা করে লেখা থাকে। যেটা সামনের ড্রাইভার তার ব্যাক গ্লাস দিয়ে দেখলে এর উল্টা প্রতিবিম্ব দেখতে পায়, যা সঠিক বানান হয়ে যায়।যাতে সামনের গাড়ির  আয়নায় এইটা সুজা প্রতিফলিত হয় এবং সামনের গাড়িটি সরে যায়।

Wednesday, June 8, 2016

"FUN CLUB OF MIAR HAT"এর এক হাজারের মাইলফলক

আলহামদুলিল্লাহ ,

FUN CLUB OF MIAR HAT আজ ১০০০ এর গন্ডি পার করেছে । সবাইকে অশেষ ধন্যবাদ । সবাই একসাথে এগিয়ে যাব অনেক দূর।বিনোদনের মাধ্যম , সচেতনার জন্য, আমরা ফ্যান ক্লাবে মেতে উঠিছি। "FUN CLUB OF MIAR HAT" কোন রাজনৈতিক কাজের জন্য নহে , কারো উদ্দেশ্যে অপপ্রচারের জন্য নহে ,কোন বিকৃতমূলক কাজের জন্য নহে ,১৮+ টাইপের কিছু জন্য নহে ,এটা আমরা সবাই মেনে চলে এসেছি। "FUN CLUB OF MIAR HAT" শুধু সামাজিক মাধ্যমে বিনোদনের জন্য নয় আমরা সামাজিক নানা কাজে এগিয়ে আসবো এই প্রত্যাশা করতে পারি।আমাদের সমাজকে নতুন ভাবে তুলে ধরবো ।
ফ্যান ক্লাব অফ মিয়ার হাটের ফেইজবুকের পেইজ লাইক দিয়ে পাশে থাকুন 

"ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে এখন পযন্ত "FUN CLUB OF MIAR HAT" এ ৭২ টি ভিডিও ,১০৭২ টি ছবি, ৫৪৩ টি স্টাটাস সব গুলোই ছিল প্রানবন্ত।"

"Without Fun or recreation, life is impossible. Fun makes our heart cheerful! We can easily share our funny thinking and make everybody cheerful! Here, no politics, no partiality, no racism as well as no discrimination is allowed!!! Think everybody will participate 

Wednesday, April 6, 2016

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যখন ফ্যান ক্লাব অফ মিয়ার হাটের ভক্ত।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সম্প্রতি ফ্যান ক্লাব অফ মিয়ার হাটের মেম্বার সিট গ্রহন করেছেন। এই উপলহ্মে তিনি হোয়াইহাউজে এক বিবৃতিতে জানিয়েছেন,'' ফ্যান ক্লাব অফ মিয়ার হাট আমার অবসরের বিনোদনের দারুন এক মাধ্যম। আমি সত্যিই দারুন উৎসহ পাই ফ্যান ক্লাব অফ মিয়ার হাটের কাজে ।''

ফ্যান ক্লাব অফ মিয়ার হাটের মেম্বার সিটের সম্মাননা নিয়ে তিনি হোয়াইট হাউজে হাসোজ্জল ভাবে ফটোসুট নেন এবং জানান তিনি খুব তাড়াতাড়ি বাংলাদেশ ভ্রমনে আসবেন ফ্যান ক্লাব অফ মিয়ার হাটের  অফিসে । সেই  সাথে তিনি ২০ সদস্যের ''ফ্যান ক্লাব অফ মিয়ার হাটে'' এর টিমকে হোয়াইহাউজে আসার অনুরোধ করেছেন।।

Friday, March 11, 2016

কাজি তরিকুল ইসলাম স্বপন ভাইয়ের পরিবারের পাশে দাড়াতে মিয়ারহাটবাসীরা একত্রিত।।

আমাদের মাঝে আর নেই কাজি তরিকুল ইসলাম স্বপন ভাই (ইন্নাইলাহী ওয়াইন্নাইলাহী রাজীউন)স্বপন  ভাইয়ের পরিবারের পাশে দাড়াতে  মিয়ারহাটবাসীরা একত্রিত বিভিন্ন জায়গায়  দেশী প্রবাসীরা একত্রিত মিয়ারহাট স্থানীয় ,ঢাকাস্থ মিয়ারহাট বাসী , সিঙ্গাপুরে বসবাসরত মিয়ারহাটবাসীরা, কাতার প্রবাসী  মিয়ারহাটবাসীরা সবাই একত্রিত  ঢাকাস্থ মিয়ার হাটবাসীদেরব ব্যাপক সাড়া আজ মিটিং টিএসসিতে বসবে ,কাতার প্রবাসীরা আজ দোহায় বসবে , এভাবে মালেয়েশিয়া ,ইতালি, আমেরিকা,ইউরোপের সবাই সহ বিভিন্ন দেশের প্রবাসীরা এগিয়ে আসবেএক নজরে দেখে নিন বিভিন্ন মাধ্যমের বিভিন্ন সাড়া

প্রিয় দেশী প্রবাসী বন্ধুরা ,
আসসালামু আলাইকুমঅত্যান্ত দুঃখ ভারাক্রান্ত ভাবে জানাচ্ছি বিগত ০৬-০৩-২০১৬ ইং রবিবার দিবাগত রাত ১টায় অস্ত্রধারী একদল ডাকাতকে মিয়ারহাট বাজারের দোকানে ডাকাতি করার সময় আমাদের যুব সম্প্রদায়ের অহংকার ,সাহসী প্রতিবাদী, মিয়ার হাট বহুমুখী উচ্চ বিদ্যালয়য়ের প্রাক্তন শিক্ষার্থী কাজি তরিকুল ইসলাম (স্বপন) পীর বাদশা মিঞ্জার প্রতিষ্টিত হাটের সম্মান রহ্মাথে জীবনের ঝুকি নিয়ে প্রতিরোধ করার চেষ্টাকালে ডাকাতের ছোড়া বুলেট দেশীয় অস্ত্রের আঘাতে চরমভাবে জখমবলে তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করা হয়
পরের দিন সোমবার (০৭-০৩-২০১৬ ) বেলা ১২টা১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্নাইলাহী ওয়াইন্নাইলাহী রাজীউন)

প্রিয় বন্ধুরা,
মিয়ারহাট বাজার, স্কু্‌ল,জনসাধারন ,পরিবার ,পরিজন,বন্ধুমহল সবকিছু আছে।নেই শুধু আমাদের বন্ধু সাহসী ও প্রতিবাদী কাজি তরিকুল ইসলাম (স্বপন) ।
আসুন আমরা সবাই মিলে তার রেখে যাওয়া নিষ্পাপ দুটি মেয়ে ও তার অসহায় স্ত্রীর পাশে আথিক সাহায্যের হাত বাড়াই , আপনার এই সামান্য সাহায্য-ই হতে পারে তার অসহায় এতিম নিষ্পাপ মেয়ে দুটোর বেচে থাকার অবলম্বন।
অনুরোধ ক্রমে ।
আল-মামুন মৃধা - (০১৭১৬১৯৭২৫০)
আঃ রাজ্জাক মাল - (০১৭৪৩৯৯১১৫০)
কাজী মোহন - (০১৭১২৪৬৮৫৬২)
কালাম বেপারী - (০১৭১৪৯৩২২১৫)
মুফাজ্জেল মাল - (০১৭১৫৭১৮৮১৪)
মশিউর রহমান - (০১৭১৮৪১৩৫৯৪)
জাকির শিকদার - (০১৭২০৪৮৩৩১৮)

 সিঙ্গাপুরে বসবাসরত মিয়ারহাটবাসীদের  ব্যাপক সাড়া


একটি মানবিক আবেদন
মিয়ার হাট বহুমুখী উচ্চ বিদ্যালয়য়ের প্রাক্তন শিক্ষার্থী, সকলের পরিচিত, মিয়ার হাটের কৃতি সন্তান, শিকার মঙ্গল ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি কাজী তরিকুল ইসলাম স্বপন ভাই আজ আর আমাদের মাঝে নেই। গত ৬ই মার্চ গভীর রাতে মিয়ারহাটে ডাকাতিকালে ডাকতদের অপকর্মে বাধা দেওয়ায় কারণে ডাকাতের গুলিতে ও ছুরিকাঘাতে মারাত্মক আহত হন সপন ভাই। এরপর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ৭ মার্চ দুপুরের দিকে আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি।
তার মতো একজন সাহসী, তারুণ্যের প্রতীক, পরোপকারী মানুষকে আমরা বাঁচাতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। তবে সেই ব্যর্থতাকে ঘোচানোর সুযোগ আমাদের সামনে রয়েছে। তার মাসুম দুটি বাচ্চা (মেয়ে) ও দিশেহারা স্ত্রীর পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে দাঁড়াতে পারি আমরা। আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সহায়তা তাদের বেঁচে থাকার সম্বল হতে পারে। হতে পারে মাথার উপর ছায়া। আসুন স্বপন ভাইয়ের পরিবারের পাশে দাঁড়িয়ে তার জন্য কিছু করি। আমাদের কর্ম দিয়ে সপন ভাইয়ের বিদেহী আত্মার শান্তি আনায়ন করি। আসুন সপন ভাইয়ের পরিবারের জন্য কিছু করতে আমরা সিঙ্গাপুরে বসবাসরত মিয়ারহাটবাসীরা একত্রিত হই।
তারিখ : ১৩ মার্চ ২০১৬, রোববার
স্থান : জামান সেন্টার, সেরাঙ্গন রোড।
সময় : বিকেল ৫টা
যোগাযোগ :
১. সাহাবুদ্দিন সিকদার +65 91921427
২. মো. মহিউদ্দিন তুহিন +65 84328391
৩. মহসীন সরদার +65 85525393
৪. আসাদুজ্জামান খান +65 84838253
৫. ইমাম সিকদার +65 90786257
                                       ঢাকাস্থ মিয়ার হাটবাসীদেরব ব্যাপক সাড়া আজ মিটিং টিএসসিতে

একটি জরুরী ঘোষণা...।
ঢাকায় অবস্থানরত মিয়ার হাটের সকলের দৃষ্টি আকর্ষণ করছি।।
স্বপন ভাই আমাদের জন্য প্রান বিসর্জন দিয়েছেন, আমরা কি তার জন্য কিছু করতে পারি না? সবার কাছে আমার প্রশ্ন।।
আমরা সবাই আমাদের প্রিয় স্বপন ভাইয়ের কথা জানি,তার সাহস,কর্ম আমাদের চিরদিন স্মরণ থাকবে, ভুলবো না আপনাকে। স্বপন ভাই আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবে।
স্বপন ভাইয়ের চলে যাওয়া যদি আপনার মাঝে সামান্য পরিমাণ সহানুভূতি জাগায়, তাহলে চলে আসুন, বাড়িয়ে দিন আপনার হাত।
আগামী ১১ তারিখ রোজ শুক্রবার বিকাল ৩.৩০ মিনিট সবাই T.S.C ঢাকা বিশ্ববিদ্যালয় উপস্থিত থাকার অনুরোধ করছি।
প্রয়োজনেঃ
মলয় (01736711964)
কামরুল হাসান (০১৭৪১১২৬৫১৯)
কাজী মোহন  (01914803060)
মিজানুর রহমান (০১৯১১৯৮৭৬২৮)
সোলেমান (01736246829) 
আল মারুফ  (০১৭৭২৩২৯২৭৭)
সিদ্দিকুর রহমান (০১৭৩৪৮১৫২৫২)
মোস্তাফিজ (01723274045)

Friday, January 29, 2016

বাংলাদেশ ইউনিভাসিটি অফ বিসনেস এন্ড টেকনোলজির উদিয়মান মডেল ।

বাংলাদেশ ইউনিভাসিটি অফ বিসনেস এন্ড টেকনোলজির টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছাত্র হৃদয় পড়াশুনার পাশাপাশি অবসর সময় কাটে বন্ধুবান্ধব নিয়ে ফটোসুটে আর স্বপ্ন মডেলার হওয়ার  ।
সেই স্বপ্ন বাস্তবায়নে দূরন্ত গতিতে এগিয়ে যাচ্ছেন তিনি । ফ্যান ক্লাব অফ মিয়ার হাটের এর সাথে সম্প্রতি যুক্ত হয়েছেন। তার মডেলিং নিয়ে ক্যারিয়ার গড়ার লহ্ম্য জানতে চাইলে তিনি জানান তিনি ভবিষৎ নিয়ে ভাবেন না  জীবটাকে উপভোগ করে যেতে চান নিজের গতিতে তবে জীবন চলার পথে সকলের দোয়া চাচ্ছেন।
হৃদয়, তিনি তার বাক্তি জীবনে বন্ধুদের নিয়া একটা ফটোগ্রুপ 'Friends & Fun'  এর সাথে সংযুক্ত আছেন তাদের গ্রুপের অন্য সদস্যরা হলো সজীব,নওমী,শাবা,মুন,তানভীর,নুমেল,সাফি ।
তিনি তার গ্রুপ নিয়ে অনেক দূর যেতে চান।

তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনির থানার মৃধাকান্দী গ্রামে । তিনি তার এলাকার সকলের কাছে দোয়া চাচ্ছেন । যেন তার পথচলা সহজ হয়।